EN ☀️
×

Follow Us

কূটনীতি

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা.জুবাইদা রহমানের সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ এএম

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা.জুবাইদা রহমানের সাক্ষাৎ

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ছবি: তুর্কি ফাস্ট লেডির ফেসবুক পেজ থেকে।

অ অ

তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১) এর সাইড লাইনে এই বৈঠক হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে নিজেই সাক্ষাতের বিষয়টি প্রকাশ করেছেন এমিনে এরদোয়ান। সেখানে ডা. জুবাইদা রহমানের সঙ্গে তোলা একটি আলোকচিত্র শেয়ার করেন তিনি।

পোস্টে তিনি উল্লেখ করেন, আন্তালিয়ায় সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তুরস্কের ফার্স্ট লেডি ওই পোস্টে জানান, সাক্ষাৎকালে জলবায়ু সুবিচার নিশ্চিতকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য নীতিমালা বাস্তবায়নে যৌথ সহযোগিতার গুরুত্ব নিয়ে তাঁদের মধ্যে  আলোচনা হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক ও জলবায়ু বিশেষজ্ঞদের অংশগ্রহণে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১। এই সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সফরে দেশের প্রতিনিধিদলের সঙ্গে তুরস্কে গিয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বহুমুখী ঝুঁকি মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নিয়মিত জলবায়ু অর্থায়ন এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন