EN ☀️
×

Follow Us

কূটনীতি

শ্রমবাজার সম্প্রসারণে আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ এএম

শ্রমবাজার সম্প্রসারণে আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত

অ অ

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ কর্মী পাঠানো এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত।

এ সময় দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, মুসলিম ভ্রাতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয়টি উঠে আসে।

আলোচনায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য ট্যাক্সি ও ট্রাক চালানোর পেশায় কাজের সুযোগ সৃষ্টি এবং দক্ষ শ্রমিক পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও কথা বলেন তাঁরা।

এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা এবং অবকাঠামো ও শিল্প খাতে নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন