EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

উত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পিএম

উত্তরায় শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

অ অ

বকেয়া বেতন পরিশোধ ও মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন পোশাকশ্রমিকেরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাঁরা সড়ক থেকে সরে গেলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আন্দোলনকারীরা আনুমানিক দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে গেছেন। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন