EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মানববন্ধন করল শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মানববন্ধন করল শুভসংঘ

চাষাঢ়ায় ডেঙ্গু প্রতিরোধে মানববন্ধনে শুভসংঘের নেতাকর্মীরা।

অ অ

শনিবার (৭ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন করেছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গুর প্রকোপ থেকে জনসাধারণকে সতর্ক করতে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন বার্তা তুলে ধরেন। প্রচারিত ব্যানারে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে সবার দায়িত্ব রয়েছে। একই সঙ্গে সচেতনতা গড়ে তুলে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, পুরোনো টায়ার ও পানির পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে বলা হয়। অপ্রয়োজনীয় পাত্র উল্টে রাখা এবং নালা-নর্দমা পরিষ্কার রাখার বিষয়েও সচেতন করা হয়।

মশার কামড় থেকে রক্ষা পেতে দিনের বেলায়ও মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া অনুমোদিত ক্রিম বা লোশন ব্যবহার এবং ঘরের ভেতরে-বাইরে মশা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়। পরিবার, প্রতিবেশী ও সামাজিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। সাধারণ মানুষকে সচেতন করতেই এ উদ্যোগ।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মেহেদী মনজুর বকুল, সাংস্কৃতিক সম্পাদক এসএম রাসেল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবি আল মনির, উপদেষ্টা নিউজ টুয়েন্টিফোরের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমন, বাংলাদেশ প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ, কালের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু।

আরও পড়ুন