EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

নালিতাবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

নালিতাবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
অ অ

তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সাহিত্যচর্চায় আগ্রহ সৃষ্টি ও সৃজনশীল চিন্তার বিকাশে শেরপুরের নালিতাবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ‘পাঠাভ্যাস ও মানবিক মূল্যবোধ’ শীর্ষক আলোচনাকে কেন্দ্র করে বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী উপজেলা শাখা এই আড্ডার আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলা সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস এবং বর্তমান প্রজন্মের সাহিত্যচর্চার নানা দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময় হয়। বক্তারা বলেন, সাহিত্য মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করার পাশাপাশি মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণদের বইমুখী করতে পাঠচক্র ও সাহিত্য আড্ডার পরিধি বাড়ানো প্রয়োজন।

বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বলেন, সাহিত্য শুধু বিনোদনের বিষয় নয়; এটি চিন্তা ও মূল্যবোধ গঠনের মাধ্যম। একটি ভালো বই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই তরুণদের পাঠ্যবইয়ের পাশাপাশি মননশীল বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক শাকিল মিয়া নিয়মিত পাঠচক্রের গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা চাই নালিতাবাড়ীর তরুণরা ভবিষ্যতে লেখক ও সাহিত্যপ্রেমী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করুক।

আড্ডায় কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, নিজেদের লেখা উপস্থাপন এবং বই পড়ার অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাহিদ হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জোবায়ের হোসেন শান্ত, নারী বিষয়ক সম্পাদক ববিতা পারভীন আঁখিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে পাঠাভ্যাস ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুন