EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

প্লাস্টিকের ব্যবহার কমাতে মানববন্ধন করল বসুন্ধরা শুভসংঘ

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ রক্ষায় অপ্রয়োজনীয় প্লাস্টিক কমানোর আহ্বান

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

প্লাস্টিকের ব্যবহার কমাতে মানববন্ধন করল বসুন্ধরা শুভসংঘ

কালকিনিতে প্লাস্টিকবিরোধী মানববন্ধনে পোস্টার প্রদর্শন করছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

অ অ

মাদারীপুরের কালকিনিতে সচেতনতামূলক মানববন্ধন ও পোস্টার প্রদর্শন করেছে বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার কমানোর আহ্বানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কালকিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্লাস্টিকের ক্ষতিকর দিক তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক পোস্টার প্রদর্শন করেন শুভসংঘের সদস্যরা।

বসুন্ধরা শুভসংঘ কালকিনি উপজেলা শাখার সহ-সভাপতি সজিব খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানহা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মোশারফ হোসেন সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম হাওলাদার, কালকিনি শুভসংঘের সাংগঠনিক সম্পাদক খন্দকার মুবিন, মো. বেলাল হোসেন মানিক, কার্যকরী সদস্য আদনান সামি এবং খুদে বন্ধু মো. মাহিনসহ অন্যরা।

বক্তারা বলেন, অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। ব্যবহারের পর প্লাস্টিক বর্জ্য নদী, খাল ও জলাশয়ে ফেলে দেওয়ায় পানি দূষণের পাশাপাশি মাটি ও জলজ প্রাণীর ওপরও পড়ছে বিরূপ প্রভাব। দীর্ঘদিনেও প্লাস্টিক পচে না যাওয়ায় পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাব ক্রমেই বাড়ছে।

তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু আইন প্রয়োগ নয়, বরং ব্যক্তিপর্যায় থেকেই সচেতনতা গড়ে তোলা জরুরি। একবার ব্যবহারযোগ্য ও অপ্রয়োজনীয় প্লাস্টিকের পরিবর্তে কাপড়, কাগজ বা অন্যান্য পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।

পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুন