EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

ঘোড়াঘাটে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে বসুন্ধরা শুভসংঘের ফুটবল ম্যাচ

খেলায় সিনিয়র দল ২-১ গোলে জুনিয়র দলকে হারায়। ম্যাচসেরা নির্বাচিত হন সাইফুল ইসলাম

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম

ঘোড়াঘাটে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে বসুন্ধরা শুভসংঘের ফুটবল ম্যাচ
অ অ

বর্তমান যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখার উদ্দেশ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে ঘোড়াঘাট কিংস ফুটবল একাডেমির সিনিয়র ও জুনিয়র দলের মধ্যে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় সিনিয়র দল ২-১ গোলে জুনিয়র দলকে পরাজিত করে। ম্যাচে চমৎকার পারফর্ম করে ‘ম্যাচ সেরা’ নির্বাচিত হন সাইফুল ইসলাম।

ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক হাফিজার রহমান। তিনি বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। যুবসমাজকে এখান থেকে দূরে রাখতে ক্রীড়ার গুরুত্ব অপরিসীম।’

তিনি তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ঘোড়াঘাট উপজেলায় আরও বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। এই খেলা আয়োজন করার জন্য বসুন্ধরা শুভসংঘকে অসংখ্য ধন্যবাদ ও সাধুবাদ জানাই।’

বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি তুরাগ খান বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে বর্তমান যুবসমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে। নিজেকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে হবে, তাহলেই আমরা মাদকমুক্ত সমাজ গড়তে পারব।’

তিনি আরও বলেন, বসুন্ধরা শুভসংঘ সমাজে বিভিন্ন ভালো সামাজিক কাজ করে থাকে এবং এ ধরনের খেলার আয়োজন তারা নিয়মিত চালিয়ে যাবে।

আরও পড়ুন