EN ☀️
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

‘সবুজে সুন্দর আগামী’ প্রতিপাদ্যে বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পরিবেশ সংরক্ষণমূলক এই কার্যক্রম

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:১৯ পিএম

আগৈলঝাড়ায় বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ছবি: সংগৃহীত

অ অ

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালের আগৈলঝাড়ায় বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) ‘সবুজে সুন্দর আগামী’ প্রতিপাদ্যে আগৈলঝাড়া উপজেলার বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিদ্যালয় মাঠের পাশে ও সড়কের ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় গাছ লাগানো ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্যহীনতার এই সময়ে বৃক্ষরোপণের গুরুত্ব অনেক বেশি। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

বিশেষ অতিথি ও আগৈলঝাড়া বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা এসএম ওমর আলী সানি বলেন, ‘তরুণদের পরিবেশ সচেতন করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। বসুন্ধরা শুভসংঘের সামাজিক ও মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, ইতিবাচক মূল্যবোধ এবং জনকল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনতোষ কুমার বাড়ৈ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো. মিঠু মির, ওয়ার্ল্ড কনসার্নের প্রজেক্ট অফিসার যিহিস্কেল ইজারাদার, বসুন্ধরা শুভসংঘের স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আরও পড়ুন