EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চকবাজারের গুদামের আগুন ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

চকবাজারের গুদামের আগুন ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

অ অ

পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিকের গুদামে লাগা আগুন প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানায়, বিকেল ৫টা ২৮ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় আগুন লাগার খবর পায় তারা। ছয়তলা একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত প্লাস্টিকের গুদামটিতে আগুন লাগে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রাফি আল ফারুক ডেইলি সানকে জানান, রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন