EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন

প্রতীকী ছবি

অ অ

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অফিসার শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আরও পড়ুন