EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের ৪ কর্মকর্তা আটক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের ৪ কর্মকর্তা আটক

ছবি: সংগৃহীত

অ অ

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধির ওপর নজরদারি বাড়িয়েছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। 

কামারুম মুনিরা জানান, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ডিসেম্বর ঘিরে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন