EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আ.লীগ ও অঙ্গসংগঠন নিষিদ্ধ, অনলাইন কনটেন্ট ব্লক চেয়ে রিট

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

আ.লীগ ও অঙ্গসংগঠন নিষিদ্ধ, অনলাইন কনটেন্ট ব্লক চেয়ে রিট

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো নিষিদ্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষে প্রকাশিত কনটেন্ট ব্লক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রিটে সংসদে আইন প্রণয়নের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত করার পাশাপাশি দলটি ও এর অঙ্গসংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করার আবেদন জানানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির রিটের বিষয়টি জানান। নড়াইলের কালিয়ার এম এস মোস্তাফিজুর রহমানসহ সাতজন এ রিট করেছেন।

রিটে স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইইউ প্রধান এবং তথ্য সচিবকে বিবাদী করা হয়েছে। 

আবেদনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে নিষিদ্ধ ও বিলুপ্ত করার নির্দেশনা চাওয়া হয়েছে। এর মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগ ও মৎস্যজীবী লীগ রয়েছে। এসব সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করারও আবেদন করা হয়েছে।

এ ছাড়া গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সংগঠনের নামে প্রকাশিত পোস্ট, পেজ, অ্যাকাউন্ট, চ্যানেল ও অন্যান্য কনটেন্ট অপসারণ বা ব্লক করার নির্দেশনা চাওয়া হয়েছে। সহিংসতা উসকে দেওয়া কনটেন্ট অপসারণ এবং সেগুলোর পুনঃপ্রকাশ বন্ধেরও আবেদন করা হয়েছে।

তবে আইনসম্মত সংবাদ প্রতিবেদন, অ্যাকাডেমিক পর্যালোচনা ও সরকারের সমালোচনামূলক কনটেন্ট এ আবেদনের বাইরে রাখার কথা বলা হয়েছে।

আরও পড়ুন