EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৫ এএম

ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান

মো. জিয়াদুর রহমান। ছবি: সংগৃহীত

অ অ

ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিয়াদুর রহমান। এর আগে তিনি গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (২২ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে মো. জিয়াদুর রহমানকে গাজীপুর থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

আরও পড়ুন