EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

স্বর্ণাকে ভুলতে না পেরে আল্লাহর কাছে আকুতি জানিয়ে পাগলা মসজিদে চিঠি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

স্বর্ণাকে ভুলতে না পেরে আল্লাহর কাছে আকুতি জানিয়ে পাগলা মসজিদে চিঠি

ছোট্ট এই চিঠিতে স্বর্ণা নামের প্রেমিকাকে ভুলতে না পারার কথা বেদনার কথা জানিয়েছেন এক ব্যক্তি।

অ অ

‘এই জীবনে আমি তোমাকে কখনও ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’ - এমন হৃদয়ের আবেগমাখা চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।

ছোট্ট এই চিঠিতে স্বর্ণা নামের প্রেমিকাকে ভুলতে না পারার কথা বেদনার কথা জানিয়েছেন এক ব্যক্তি। পাশাপাশি আল্লাহর কাছে স্বর্ণার মনে জায়গা করে দেওয়ার প্রার্থনাও করেছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে লেখা এমন একটি চিঠি পাওয়া যায়।

বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি দানবাক্সে পাওয়া যাওয়া এমন চিঠিতে মহান আল্লাহর কাছে হৃদয়ের আবেগ, আকুতি, না পাওয়া ইচ্ছা, অভিযোগ তুলে ধরেন ব্যক্তিরা।

আরও পড়ুন