দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনার পরিপ্রেক্ষিতে সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে। পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় নজরদারি ও সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।
