EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সোনারগাঁয়ে খড়বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪১ এএম

সোনারগাঁয়ে খড়বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

অ অ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে মদনপুর-গোলাকান্দাইল সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দিনাজপুর থেকে খড়বোঝাই একটি ট্রাক ভোরে মিরেরটেক বাজারে পৌঁছায়। খড় নামানোর অপেক্ষায় ট্রাকটি সেখানে দাঁড় করিয়ে চালক ও সহকারী ভেতরে ঘুমিয়ে পড়েন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। 

আগুন লাগার পর চালক ও সহকারী ট্রাক থেকে বেরিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দীন জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন