EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর খবর গুজব: ডিএমপি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর খবর গুজব: ডিএমপি

ছবি: সংগৃহীত

অ অ

সামাজিক যোগাযোগমাধ্যমে গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর খবর ছড়িয়েছে। তবে এ খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নুপুর মারা যাননি। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে নুপুরের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানিয়েছে, নুপুরের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

এর আগে বুধবার দুপুরে নুপুরকে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। 

এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি। পাশাপাশি কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তা যাচাই করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন