EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, শিশুসহ দগ্ধ ৩

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ এএম

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, শিশুসহ দগ্ধ ৩

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর কাঁঠালবাগানে একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে ধানমন্ডির কলাবাগানের কাঁঠালবাগান এলাকার কাঞ্চন টাওয়ারে ১০ তলা ভবনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটির একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

তবে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আগুনে তিনজন দগ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের হাসপাতালে পাঠান। পরে সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনাস্থলটি রাজধানীর কলাবাগান থানার ধানমন্ডি এলাকার কাঁঠালবাগানে অবস্থিত।

আরও পড়ুন