EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৬ এএম

ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ১০টা ২০মিনিটে ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে। কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।

অন্যদিকে, মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়।

এছাড়া, ভাটারা এলাকায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর বাসভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  

এছাড়া এখন টেলিভিশন চ্যানেলের কার্যালয়ের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ হওয়ার ঘটেছে।

এছাড়া মঙ্গলবার রাতে শ্যামলীতে ককটেল বিস্ফোরণের চেষ্টা করার সময় এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বসিলায়ও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে মঙ্গলবার দুপুরেও মালিবাগ চৌধুরীপাড়া ও মালিবাগ রেলগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া রাজধানীতে মহাখালি, মিরপুর, বাড্ডা, রামপুরায় বাসে আগুন লাগানোর ঘটনাও ঘটেছে।

এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।


আরও পড়ুন