যাত্রাবাড়িতে ফ্লাইওভার থেকে ছোঁড়া দুটি ককটেল বিস্ফোরণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন সামাদ সুপার মার্কেটের সামনে ককটেল দুটি বিস্ফোরিত হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার রাত ১০টা ২০ মিনিটে তথ্যটি নিশ্চিত করেছেন।
ফ্লাইওভার থেকে ককটেল দুইটি নিক্ষেপ করা হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, দুটি ককটেল বিস্ফোরণ হলেও এতে কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন