EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাড্ডা লিংক রোড, রামপুরায় বাসে আগুন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ পিএম

বাড্ডা লিংক রোড, রামপুরায় বাসে আগুন

রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় একটি বাসে আগুন জ্বলতে দেখা গিয়েছে। ছবি: কামরুল ইসলাম রতন।

অ অ

রাজধানীতে ঢাকায় এবার মধ্য বাড্ডা লিংক রোডে  বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।  একই সময়ে রামপুরা ব্রিজ এলাকায় একটি বাসে আগুন জ্বলতে দেখা গিয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর)  রাত ১০টা ৫০ মিনিটে বাড্ডা লিংক রোডে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে। মঙ্গলবার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুনের খবর আমরা এইমাত্র পেয়েছি। বিস্তারিত কিছু বলতে পারছি না। ঘটনাস্থলে আমাদের ইউনিট যাচ্ছে।

মঙ্গলবার ১১টা ১৫ মিনিটে রামপুরা থানাধীন রামপুরা ব্রিজ সংলগ্ন পুলিশ বক্সের সামনে রায়দা পরিবহনের বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

বর্তমানে রাস্তায় যান চলাচলসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে রামপুরা থানা পুলিশ।

উভয় ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পল্লবী ও মহাখালীতে বাসে আগুনের ঘটনার পর বাড্ডা ও রামপুরায় বাসে আগুনের ঘটনা ঘটলো। এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

একই দিন রাত ৮টা ৫৫ মিনিটে রাজধানীর পল্লবীতে মিরপুর-১২ নম্বরের সিরামিক রোডে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।


আরও পড়ুন