EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পল্লবীতে বাসে আগুন, সন্দেহভাজন আটক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম

পল্লবীতে বাসে আগুন, সন্দেহভাজন আটক

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে মিরপুর-১২ নম্বরের সিরামিক রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টা ৫৫ মিনিটের দিকে সিরামিক রোডের প্রধান সড়কে পার্কিং করে রাখা রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৭৬০৪। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির ভেতরের পুরো অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন