EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

ডেইলি সান রিপোর্ট, গাজীপুর

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

ছবি: মাসুম বিল্লাহ

অ অ

গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে জয়দেবপুর এলাকার ছায়াবীথি জোড়পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা ৪০ মিনিট) আগুন নিয়ন্ত্রণে আসেনি।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজা মিয়া জানান, রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

জানা গেছে, মোজাম্মেল হকের তিনতলা কাঠের বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাড়িটির আনুমানিক মূল্য এক কোটি টাকা।

আরও পড়ুন