আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপির এক পক্ষের কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে এক পক্ষ আনন্দ মিছিল বের করে।
মিছিলটি সড়ক বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে থাকা অপর পক্ষের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
