কপ৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন প্রধানমন্ত্রী তারেক রহমানের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
ছবি: পিএমও
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে সম্মেলনস্থলে প্যাভিলিয়নটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
এ সময় তাকে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী দেখেন। পাশাপাশি প্যাভিলিয়নে কর্মরত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং প্রদর্শিত পণ্য ও কার্যক্রম সম্পর্কে জানতে চান।
এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরতে প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।