EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিশেষ সৌর বিদ্যুৎ বিলের প্রতিবেদন দ্রুত সংসদে তুলতে কমিটির সিদ্ধান্ত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

বিশেষ সৌর বিদ্যুৎ বিলের প্রতিবেদন দ্রুত সংসদে তুলতে কমিটির সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

অ অ

‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ অধিকতর পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে দ্রুত জাতীয় সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সভাপতিত্বে বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস এম জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান ও মো. আবুল হাসনাত অংশ নেন। 

বৈঠকে বিলটির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পরে আরও পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে দ্রুত সংসদে প্রতিবেদন উপস্থাপনের বিষয়ে একমত হন কমিটির সদস্যরা।

এ ছাড়া বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন