EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা:

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পিএম

প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক। ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ বৈঠকে দেশের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, এস এম জিলানী, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আব্দুস সালাম আজাদ, লুৎফর রহমান এবং মো. আব্দুল বাতেন অংশ নেন। এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে অনুপস্থিত ছিলেন কমিটির দায়িত্বাধীন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা। এর আগে কমিটির প্রথম বৈঠকেও তাঁরা উপস্থিত ছিলেন না।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে বর্তমানে জাপানে রয়েছেন।

অন্যদিকে বিরোধীদলীয় নেতা দেশে অবস্থান করছেন এবং ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকও করেছেন বলে নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর তারিখে জাতীয় সংসদ অধিবেশনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রথম বৈঠক গত ৩০ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও এই কমিটির সদস্য। প্রধানমন্ত্রীর হাতে এই মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে।

এই কমিটির সভাপতি নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন এবং সদস্য হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, সরকার দলীয় চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন।

আরও পড়ুন