EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদে তোলার সিদ্ধান্ত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদে তোলার সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

অ অ

বগুড়ার পরিকল্পিত নগরায়ণ ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে প্রণীত ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬’ জাতীয় সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির তৃতীয় বৈঠকে বিলটি পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বৈঠকে বিলটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পরে চলতি অধিবেশনে বিলটি নিয়ে প্রতিবেদন উপস্থাপনের বিষয়ে একমত হন কমিটির সদস্যরা। এর আগে গত সোমবার বিলটি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছিল। 

বৈঠকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, শেখ মজিবুর রহমান ইকবাল, মো. রুহুল আমিন ও মো. তাজউদ্দীন খান অংশ নেন।

এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন