EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

ছয় শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অ অ

শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যেই প্রাথমিকভাবে ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার একটি করে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালগুলোর নামকরণ ও নির্মাণের ক্ষেত্রে শ্রমিকদের চিকিৎসার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে। 

দেশের শিল্প ও চিকিৎসা খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে এসব খাতে নানা সংকট তৈরি হয়েছে। জ্বালানি খাত আমদানিনির্ভর হয়ে পড়েছে এবং দেশের শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। চিকিৎসাব্যবস্থারও অবনতি হয়েছে, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাই শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সংসদে দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে বিরোধীদলীয় নেতাও উদ্বেগ প্রকাশ করেছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন