EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিমানবন্দর থেকে কালশী, রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ এএম

বিমানবন্দর থেকে কালশী, রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত কয়েক দিন ধরে এমন ঘটনা ঘটলেও শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে নগরীর বিভিন্ন স্থান থেকে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অধিকাংশ ঘটনায় দুর্বৃত্তরা চলন্ত মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যাচ্ছে।

শুক্রবার রাতে রাজধানীর বিমানবন্দর গোলচত্বরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে মিরপুরের কালশী মোড়েও বিস্ফোরণের খবর পাওয়া যায়। কালশীর ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাইয়ুম বলেন, চলন্ত মোটরসাইকেল থেকে বিমানবন্দর গোলচত্বরে ককটেল নিক্ষেপ করা হলে সেগুলোর বিস্ফোরণ ঘটে। এতে কেউ আহত হয়েছেন—এমন কোনো খবর পাওয়া যায়নি। 

অন্যদিকে, মিরপুরের কালশী এলাকায় ককটেল বিস্ফোরণের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরের ভেতরে, আদাবর থানার সামনে এবং শাহবাগ থানার পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বিমানবন্দর গোলচত্বর ও মিরপুরের কালশী এলাকা থেকেও বিস্ফোরণের খবর পাওয়া যায়।

ঘটনাগুলো নিয়ে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন