EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

অক্টোবরে ডিএমপির আদালতে নিষ্পত্তি ১১৭৫৩ মামলা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

অক্টোবরে ডিএমপির আদালতে নিষ্পত্তি ১১৭৫৩ মামলা

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত অক্টোবর মাসে ১১ হাজার ৭৫৩টি ফৌজদারি ও ট্রাফিক মামলা নিষ্পত্তি হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির আইন কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক জানান, অক্টোবর মাসে আটটি বিভাগের মাধ্যমে ৬ হাজার ৭১৪টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২৮ লাখ ৮৯ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় এবং ৮০ হাজার ২৩৪ টাকার সম্পদ নিলাম বা বাজেয়াপ্ত করা হয়। 

এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশ যৌথভাবে ৪১টি বিশেষ অভিযান পরিচালনা করে।

অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে ১ হাজার ২৯৭টি মামলা করা হয়। অক্টোবর মাসে মোট ৫ হাজার ৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করে ৭ লাখ ১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও পড়ুন