EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন

কঙ্গোর পথে বিমান বাহিনীর ১১১ সদস্য

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

কঙ্গোর পথে বিমান বাহিনীর ১১১ সদস্য

ছবি: সংগৃহীত

অ অ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে বিমান বাহিনীর ১১১ সদস্য ঢাকা ছেড়েছেন।

বুধবার (৪ নভেম্বর) জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তাঁরা কঙ্গোর উদ্দেশে রওনা হন।

কঙ্গোতে নিয়োজিত বিমান বাহিনীর ইউটিলিটি এভিয়েশন ইউনিটের ১৩৫ সদস্যের কন্টিনজেন্ট প্রতিস্থাপনের অংশ হিসেবে নতুন সদস্যরা সেখানে যাচ্ছেন। নতুন কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।


শান্তিরক্ষীদের বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কঙ্গোগামী সদস্যদের ব্রিফিং দেন। তিনি সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সুনাম বাড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুন