EN ☀️
×

Follow Us

রাজনীতি

সিউলের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন বিএনপির প্রতিনিধি দল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ এএম

সিউলের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন বিএনপির প্রতিনিধি দল

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অ অ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশে মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে ঢাকা ত্যাগ করেছে।

সিউলে অনুষ্ঠিতব্য এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে যোগদান করবেন প্রতিনিধি দলটি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির স্থায়ী কমিটিরও সদস্য।

প্রতিনিধি দলের অপর সদস্য হলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বুধবার (৪ নভেম্বর) থেকে ৭ নভেম্বর পর্যন্ত আইসিএপিপির ১৩ তম অধিবেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন