EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কড়াইল বস্তিতে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

কড়াইল বস্তিতে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা, হেরোইন ও নগদ ৪৩ হাজার ২০০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্ত মো. রাকিব হোসেন পালিয়ে গেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বনানী থানার জামাই বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে এসব মাদক ও টাকা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় জানায়, গোপন তথ্যের ভিত্তিতে উপপরিচালক মো. রাজিউর রহমানের নেতৃত্বে একটি দল রাকিবের ভাড়া করা তিন কক্ষের বাসায় তল্লাশি চালায়। এ সময় ১০৩ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন (১০ গ্রাম) এবং মাদক বিক্রির ৪৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার দুজন হলেন মো. সজিব হোসেন (৩২) ও মো. তানভীর (৩০)। পলাতক রাকিব হোসেনের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকসহ মোট তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন