EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ১,৮১০ মামলা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম

রাজধানীতে ট্রাফিক আইন ভাঙায় ১,৮১০ মামলা

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮১০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪৯৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৮১টি গাড়ি রেকার দিয়ে সরানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ এ তথ্য জানিয়েছে।

ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রমনা বিভাগে ৬৩টি, লালবাগে ১৮১টি, মতিঝিলে ৪১৩টি এবং ওয়ারী বিভাগে ১৬৭টি মামলা করা হয়েছে। 

এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৫টি, মিরপুরে ২৮৪টি, উত্তরা বিভাগে ৩০৪টি এবং গুলশান বিভাগে ৩০৩টি মামলা হয়েছে।

এ সময় আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ডাম্পিং ও রেকারিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

সূত্র: বাসস

আরও পড়ুন