EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পাসপোর্ট অফিসে অভিযান, দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

পাসপোর্ট অফিসে অভিযান, দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশে অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ সদস্যকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৫ জনকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) এসআরবি-২-এর একটি দল এ অভিযান চালায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১০ দিন, দুজনকে ৭ দিন এবং চারজনকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এসআরবি-২ জানায়, দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশে সেবাপ্রত্যাশীদের হয়রানি করে আসছিল। চক্রের সদস্যরা পাসপোর্টের ফরম পূরণ, সত্যায়ন ও কাগজপত্রের ঘাটতি পূরণের আশ্বাস দিতেন। দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়েও তাঁরা গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতেন।

অভিযোগ রয়েছে, টাকা নিয়েও অনেককে পাসপোর্ট দেওয়া হতো না। আবার কাউকে জাল কাগজপত্র সরবরাহ করা হতো।

দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-২।

আরও পড়ুন