EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪০৫

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪০৫

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৬২টি মামলা করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ১৭ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৩৪ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৪৭ জন, গুলশান বিভাগে ৪৩ জন এবং উত্তরা বিভাগে ২০ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) ছয়জন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে আটক করেছে।

অভিযানকালে ৫ হাজার ৯৯২ পিস ইয়াবা, ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ২২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া চারটি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ৩ হাজার ১১২টি সিম কার্ড, একটি ট্রাক, একটি বাস, একটি চাবি, ২৬টি সিলিং ফ্যান এবং নগদ ৫৭ হাজার ৬৮৫ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন