EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক, রোববার মজুরি বোর্ড গঠন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম

শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক, রোববার মজুরি বোর্ড গঠন

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

অ অ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ওই দিন সকাল থেকেই বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। তাঁদের বক্তব্য ও দাবির বিষয়ে সরকারের করণীয় রয়েছে। আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা হবে। 

তিনি বলেন, একদিকে শিল্পকারখানা রক্ষা করতে হবে, অন্যদিকে শ্রমিকদের ন্যায্য দাবিও পূরণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন পর্যায়ে শ্রমিকদের দাবি পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, রোববার থেকে মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হলে শ্রমিকদের কাঙ্ক্ষিত দাবিগুলো বাস্তবায়নের পথ তৈরি হবে।

আরও পড়ুন