EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজারে ৪ লাখ ৬১ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ পিএম

কক্সবাজারে ৪ লাখ ৬১ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ

ছবি: সংগৃহীত

অ অ

কক্সবাজারে তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জব্দ করা ৪ লাখ ৬১ হাজার শলাকা সিগারেটের বাজারমূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা। এতে জড়িত রাজস্বের পরিমাণ ২২ লাখ ৯৫ হাজার ৭৮০ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা এবং সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি)-এর সার্বিক তত্ত্বাবধানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারের তিনটি দল মঙ্গলবার (২৭ অক্টোবর) চকরিয়া, কক্সবাজার সদর ও হ্নীলায় একযোগে নিবারক অভিযান পরিচালনা করে। অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত এসব সিগারেট জব্দ করা হয়।


জব্দ করা সিগারেটের ব্র্যান্ড ‘মার্বেল’ (Marble)। এগুলোর উৎপাদনকারী প্রতিষ্ঠান হেরিটেজ টোবাকো (Heritage Tobacco)।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজস্ব ফাঁকি উদ্‌ঘাটন, ফাঁকি দেওয়া রাজস্ব আদায় এবং সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন