বাংলাদেশ ও সুইস এনজিওর সমঝোতা স্মারক স্বাক্ষর
অভিবাসী শ্রমিকদের আইনি সহায়তায় এগিয়ে এলো সুইজারল্যান্ড
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৩ পিএম
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবি: ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ড দুতাবাসের ফেসবুক পোস্ট থেকে।
অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের আইনি সহায়তার সুযোগ শক্তিশালী করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত ‘সিমস’(এসআইএমএস) প্রকল্পের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এবং ‘হেলভেটাস বাংলাদেশ’-এর মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ড দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, এই অংশীদারিত্বের লক্ষ্য হলো অভিবাসী শ্রমিকরা যখন বিদেশে বা দেশে কোনো ধরণের নির্যাতন, প্রতারণা বা বকেয়া মজুরি না পাওয়ার মতো সমস্যার সম্মুখীন হবেন, তখন যেন তারা দ্রুত সঠিক আইনি সহায়তার সাথে যুক্ত হতে পারেন।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত রেংগলি তাঁর বক্তব্যে বলেন, এই যৌথ প্রতিশ্রুতিটি মূলত এটি নিশ্চিত করতে সাহায্য করবে যেন আইনি সুরক্ষা এবং এর সুবিধাগুলো সবচেয়ে বেশি অভাবী ও ভুক্তভোগী মানুষের দোরগোড়ায় পৌঁছায়।
সুইস দূতাবাস আরও জানায়, এই অংশীদারিত্বের মাধ্যমে অভিবাসী শ্রমিকদের ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়িত হলো।