EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ একসঙ্গে দেশ স্বাধীন করেছেন। এখন ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ১১টার দিকে রংপুরের পাগলাপীরে এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে মিলেমিশে কাজ করতে হবে। সবার সম্মিলিত পরিশ্রমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।


তিনি বলেন, কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং শিগগিরই কৃষক কার্ড চালুর উদ্যোগ রয়েছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থাও করা হয়েছে।

তারেক রহমান বলেন, সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের পাশে দাঁড়ানোই সরকারের লক্ষ্য।

এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুরের পাগলাপীরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় জমে। কয়েক কিলোমিটারজুড়ে উৎসুক মানুষের উপস্থিতি দেখা যায়। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে শুভেচ্ছা জানালে উপস্থিত লোকজনও হাত নেড়ে তাঁকে স্বাগত জানান।

আরও পড়ুন