EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদন, নবাবগঞ্জে ৪ অসহায় ব্যক্তিকে সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম

‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদন, নবাবগঞ্জে ৪ অসহায় ব্যক্তিকে সহায়তা

ছবি: ডেইলি সান

অ অ

ঢাকা জেলা প্রশাসনের ডিজিটাল নাগরিকসেবা প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’ অ্যাপে আবেদন করে সহায়তা পেয়েছেন নবাবগঞ্জের চার অসহায় ব্যক্তি। তাঁদের মধ্যে রয়েছেন দুই স্বামীহারা নারী, হৃদরোগে আক্রান্ত একজন ব্যক্তি ও একজন মেধাবী শিক্ষার্থী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নবাবগঞ্জ উপজেলায় উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান তুলে দেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাগরিকসেবা সহজ করা এবং প্রান্তিক মানুষের কাছে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দিতে ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকেরা সরাসরি নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা জানিয়ে আবেদন করতে পারেন। আবেদন যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিদের সহায়তা দেওয়া হচ্ছে।

সহায়তাপ্রাপ্তদের মধ্যে বারুয়াখালী ইউনিয়নের লিলি বেগম চার বছর আগে স্বামীকে হারান। এক মেয়েকে নিয়ে আর্থিক সংকটে দিন কাটানো লিলি জীবিকা নির্বাহের জন্য অ্যাপের মাধ্যমে সেলাই মেশিনের আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে একটি সেলাই মেশিন দেওয়া হয়।

কলাকোপা ইউনিয়নের সুমন সাহা নবাবগঞ্জ কলেজের অনার্সের শিক্ষার্থী। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনার খরচ চালাতে সহায়তা চেয়ে আবেদন করলে তাঁকে আর্থিক অনুদান দেওয়া হয়। এ ছাড়া কৈলাইল ইউনিয়নের হৃদরোগে আক্রান্ত শেখ কাজিম উদ্দিনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আগলা ইউনিয়নের স্বামীহারা যমুনা মণ্ডল মানুষের বাড়িতে কাজ করে সন্তানদের নিয়ে সংসার চালান। তাঁর জীবিকা নির্বাহের জন্যও সহায়তা দেওয়া হয়।


সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত লিলি বেগম বলেন, চার বছর আগে স্বামী মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম। একদিন ‘হ্যালো ডিসি’ অ্যাপে সেলাই মেশিনের জন্য আবেদন করি। এই মেশিন দিয়ে কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চাই। এতে মেয়েকে নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারব। জেলা প্রশাসক নিজে এসে আমাদের হাতে সহায়তা তুলে দেবেন, তা ভাবিনি।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নাগরিকসেবা সহজ করা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকেরা সরাসরি তাঁদের সমস্যা ও প্রয়োজনের কথা জানাতে পারছেন। আবেদনগুলো যাচাই-বাছাই করে প্রকৃত অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

আরও পড়ুন