EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা
অ অ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের কিছু দোসর এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত সম্মানিত। বিদেশের মাটিতে তার সঙ্গে এ ধরনের আচরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশের মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মিশনকে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ও বিশ্বে দেশের নাগরিকদের সুনাম ক্ষুণ্ন করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় অধ্যাপক ইউনূসকে হেনস্তা করার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, অধ্যাপক ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন লোক উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন। এ সময় বিক্ষোভকারীরা তাকে উদ্দেশ করে ‘হোয়াই ইউ কাম হেয়ার’সহ নানা অপবাদসূচক কথা বলে চিৎকার করছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন প্রবাসী সমর্থকের বিরুদ্ধে তাকে হেনস্তা করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন