EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ এএম

৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা

ছবি: সংগৃহীত

অ অ

দুর্গাপূজা উপলক্ষে পোশাক খাতের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে টানা তিন দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্রবার যুক্ত হওয়ায় মোট চার দিনের ছুটি পাবেন সংশ্লিষ্টরা।

বিজিএমইএর বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত কার্যালয় বন্ধ থাকবে। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির পর ২৪ অক্টোবর শনিবার থেকে আবার কার্যক্রম শুরু হবে।

তবে ছুটির দিনগুলোতে জরুরি সেবা চালু থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউডি (ইউটিলাইজেশন ডিক্লারেশন), কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি-সংক্রান্ত প্রয়োজনীয় সেবা অনলাইনে দেওয়া হবে। সংশ্লিষ্ট শাখাপ্রধান ও প্রয়োজনীয় কর্মীরা এসব সেবা নিশ্চিত করবেন।

বিজিএমইএর সচিবালয়ের মহাসচিব মেজর জেনারেল (অব.) ড. মো. সাহেদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন