EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে পণ্য বৈচিত্র্যায়ন ও গ্রাহক অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এহসান রানা, ফরিদপুর

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ এএম

ফরিদপুরে পণ্য বৈচিত্র্যায়ন ও গ্রাহক অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
অ অ

আসন্ন ‘কৈফিয়া গ্রামীণ মেলা’ সামনে রেখে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসার প্রসার ও আধুনিকায়নের লক্ষ্যে ফরিদপুরে পণ্য বৈচিত্র্যায়ন ও গ্রাহক অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত শহরের ‘অ্যাবলুম ক্যাফেটেরিয়া’য় এ কর্মশালার আয়োজন করে ‘কৈফিয়া ফরিদপুর’। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রওশন আরা দীপ্তি।

কর্মশালায় মেলাকে কেন্দ্র করে স্থানীয় উদ্যোক্তারা কীভাবে পণ্যের মান উন্নয়ন, আকর্ষণীয় উপস্থাপনা ও প্রদর্শন এবং ক্রেতাদের সঙ্গে দীর্ঘস্থায়ী ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারেন, সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।


কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট গবেষক, লেখক ও উদ্যোক্তা শাওন আকন্দ এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিশেষজ্ঞ আশিবুজ্জামান রূপম।

এ আয়োজনে অংশ নিয়ে স্থানীয় উদ্যোক্তারা পণ্য বিপণন ও গ্রাহকসেবা উন্নয়নের আধুনিক কৌশল সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জন করেন। উপস্থিত উদ্যোক্তারা জানান, আসন্ন মেলায় নিজেদের পণ্য যথাযথভাবে উপস্থাপন এবং ব্যবসা সম্প্রসারণে কর্মশালাটি কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুন