বগুড়ায় টানা ১০ ঘণ্টা, রাজশাহীতে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ এএম
ছবি: সংগৃহীত
জরুরি নির্মাণ ও রক্ষণাবেক্ষণকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে বগুড়ার কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা এবং রাজশাহীর কয়েকটি এলাকায় দুই দফায় মোট সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
জরুরি নির্মাণ ও রক্ষণাবেক্ষণকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) রাজশাহী ও বগুড়ার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকোর বগুড়া বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট-সংলগ্ন এলাকায় সাসেক প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য ৩৩ কেভি রহমান নগর ও বনানী ফিডার বন্ধ রাখা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটার জন্য রাজশাহীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নেসকোর রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া তেঘর থেকে বাগধানী পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
