EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে লক্ষ্মীপুরে জামায়াতের মশক নিধন অভিযান

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পিএম

ডেঙ্গু প্রতিরোধে লক্ষ্মীপুরে জামায়াতের মশক নিধন অভিযান

ছবি: ডেইলি সান

অ অ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লক্ষ্মীপুরে এডিস মশা নিধন অভিযান শুরু করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদর হাসপাতাল এলাকায় সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় মশক নিধন স্প্রে, ব্লিচিং পাউডার ছিটানো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জেলা ও শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরুপ পাল, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শামছুল ইসলাম এবং শহর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ।

এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রাতে মশারি ব্যবহারের পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী এ কার্যক্রম শুরু করা হয়েছে।

আরও পড়ুন