EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে সহায়তার আগ্রহ চীনের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পিএম

সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে সহায়তার আগ্রহ চীনের

ছবি: সংগৃহীত

অ অ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের প্রতিনিধিদল। সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রতিনিধিদল।

মঙ্গলবার (৬ অক্টোবর) চীন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউইনের নেতৃত্বে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় এবং আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


টেলিকমভিত্তিক প্রতারণাসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর সাইবার অপরাধ প্রতিরোধে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে নিয়মিত তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রয়োজন হলে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়।

ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে এ সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন