নীলফামারীতে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময়
এ সময় জেলার উন্নয়ন ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন সংবাদকর্মীরা
ডেইলি সান রিপোর্ট, নীলফামারী
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ পিএম
ছবি: ডেইলি সান
নীলফামারীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। জেলার উন্নয়ন ও সম্ভাবনা কাজে লাগাতে সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলার উন্নয়ন ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন সংবাদকর্মীরা। জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।
নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সবার সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে নীলফামারীর উন্নয়নে কাজ করা হবে।
