EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকায় হত্যার পর নীলফামারীতে মাটিচাপা, মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, নীলফামারী

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম

ঢাকায় হত্যার পর নীলফামারীতে মাটিচাপা, মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার

ছবি: ডেইলি সান

অ অ

ঢাকায় হত্যার পর নীলফামারীর ডিমলায় এনে মাটিচাপা দেওয়া রাকিব ইসলাম (১৭) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাকিব ইসলাম টাঙ্গাইলের গোপালপুর দক্ষিণপাড়া এলাকার খাদেমুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ঢাকায় রাকিব ইসলামের সঙ্গে ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামের মামুনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে মামুন রাকিবকে হত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।

হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে মামুন বিশেষ কায়দায় কার্টুনে মুড়িয়ে বাসের লকারে করে তাঁর গ্রামের বাড়ি ডিমলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিয়ে যান। সেখানে মরদেহটি মাটিচাপা দিয়ে আবার ঢাকায় ফিরে যান তিনি।

পুলিশ জানায়, ঢাকায় ফিরে মামুন এআই প্রযুক্তি ব্যবহার করে একটি ভিডিও তৈরি করেন। পরে ওই ভিডিও দেখিয়ে রাকিবের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে টাকা নেন। টাকা নেওয়ার পরও রাকিবকে পরিবারের কাছে ফিরিয়ে না দেওয়ায় স্বজনেরা থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পর পুলিশ তদন্তে নেমে ঢাকার শুক্রাবাদ এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করে। পরে মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে নীলফামারীর ডিমলায় রাকিবের মরদেহ মাটিচাপা দেওয়ার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।


এরপর ঢাকার পুলিশের একটি দল ডিমলায় এসে মামুনের দেখানো স্থান থেকে মাটি খুঁড়ে রাকিবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মামুন রাকিবকে হত্যা করে কার্টনে মুড়িয়ে মরদেহ গুম করার জন্য গ্রামের বাড়িতে নিয়ে আসেন। সেখানে মরদেহ মাটির নিচে পুঁতে রাখেন। পরে মামুনের দেওয়া তথ্য অনুযায়ী ডিমলায় এসে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন